Header Ads Widget

Responsive Advertisement

রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত



খালেদ আহমেদ :

রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ভাটাপাড়া, লঞ্চঘাট, বাংলাবাজার ও চর ঘোষপুর লক্ষীতলা এলাকায় রোটারিয়ান সিরাজুল ইসলাম-এর প্রকল্পের আওতায় রাস্তার দুই ধারে আম, কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় গাছের পরিবেশগত গুরুত্ব ও মানুষের জীবনে বৃক্ষের অপরিসীম উপকারিতা নিয়ে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আবুল হোসেন পিএইচএফ।

প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন প্রজেক্ট চেয়ার রোটারিয়ান অ্যাডভোকেট মো. বেলাল হোসেন। এছাড়াও বক্তব্য দেন রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম পিএইচএফ এবং রোটারিয়ান মুকাদ্দিস আলম পিএইচএফ (আইপিপি)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের কার্যনির্বাহী সম্পাদক রোটারিয়ান পিপি আবু মো. মোর্শেদ পিএইচএফ।

এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি আলতাফ হোসেন এমপিএইচএফ, রোটারিয়ান নুরুন্নবী খান হুমু, রোটারিয়ান রাজিব হোসেন এবং রোটারিয়ান আজিজুল হাকিম শিহাব।

উল্লেখ্য, গত ১ জুলাই রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির ২০২৬-২০২৭ রোটারি বর্ষের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও হস্তান্তরের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম পিএইচএফ-এর নেতৃত্বে বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় আম, জাম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। এক মাসব্যাপী এই কর্মসূচির ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ শেষে সোমবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত