Header Ads Widget

Responsive Advertisement

পাবনার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন এস এম মাহবুব আলম

 


।।ড. মনছুর আলম।।  

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক এস এম মাহবুব আলম। ২৬ জুলাই রোববার বেলা ১২ টায় সুজানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাদের হোসেন। 

উল্লেখ্য, নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মাহবুব আলম বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম এসএম আফাজ উদ্দিন-এর তৃতীয় সন্তান। তিনি ১৯৮৯ সালে কাজিরহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ নিয়ে উত্তীর্ণ হন। তিনি ১৯৯১ সালে সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে এইচএস এবং ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ গণিত বিষয়ে এমএসসি সম্পন্ন করেন।

তিনি ইছামতি নদীর দ্বারা আন্দোলন পাবনার সভাপতি, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক, আনজুমান মফিদুল ইসলাম পাবনার কার্যকরী কমিটির সদস্য, পাবনা প্রেসক্লাবের সদস্য, এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পাবনা জেলা শাখার সদস্য সচিব, সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদকসহ বহু সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত । তিনি একমাত্র ছেলে সন্তানের জনক। তার ছেলে এসএম শাহরিয়ার আলম ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে তৃতীয় বর্ষে অধ্যায়নরত। 

তিনি তার দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। সেই সাথে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল শিক্ষক মন্ডলী কর্মচারী এবং শিক্ষার্থীদের  সহযোগিতা কামনা করেছেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত