Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :  

পাবনা আহমদ ছফা রিডিং সোসাইটির উদ্যোগে কবি, উপন্যাসিক, চিন্তক গণবুদ্ধিজীবী আহমদ ছফার প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) পাবনা শহরের  আব্দুল হামিদ কমপ্লেক্সের মেমোরিয়াল ক্লাব বুকসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মহীয়সী সাহিত্য পাঠচক্রের সভাপতি কবি রেহেনা সুলতানা শিল্পীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কবি অধ্যাপক আব্দুদ দাইয়ান সরকার,   লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম, লেখক ও  গবেষক সায়ক সোয়েব,  কবি ও কণ্ঠশিল্পী উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাজু আহমেদ, বাংলা বিভাগের অপর শিক্ষার্থী আল মাহমুদ, উদ্যোক্তা ফারহানা আক্তার,  জুঁই প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আহমদ ছফা  রচিত প্রতিটি বই ভাষিক সৌকর্য, বিষয়বস্তু ও রচনাশৈলীর অভিনবত্বে অনন্য। মানসিক, সাংস্কৃতিক ও আর্থসামাজিক সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুষঙ্গসহ ছফার চরিত্র সৃষ্টির তথা কাহিনিকথনের পারঙ্গমতা অসামান্য। তার রচনাকর্ম যেমন সমসাময়িক অনেক লেখক, গবেষক, শিল্পী, চলচ্চিত্রকার ও বুদ্ধিজীবীকে অনুপ্রাণিত করেছে তেমনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকেও প্রতিবাদী ও যুক্তিনির্ভর হতে সাহায্য করবে।

তারা আরও বলেন, আহমদ ছফার প্রথাবিরোধিতা, স্পষ্টবাদিতা, স্বকীয় দৃষ্টিভঙ্গির জন্য সমকালীন কিছু লেখক ও বুদ্ধিজীবী মহল তাঁকে বিতর্কিত করার চেষ্টা করেছিলেন। অনেকে না বুঝে অথবা ব্যক্তিগত আক্রশের কারণে তাকে বোহেমিয়ান, উদ্ধত, প্রচলিত ব্যবস্থার প্রতি শ্রদ্ধাহীন ও বিতর্কপ্রবণ বলে অভিহিত করার অপচেষ্টা চালিয়েছেন, যা কাম্য নয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনার দায়িত্ব পালন করেন কবি, কথাশিল্পী মির্জা রানা।

উল্লেখ্য, বাংলাদেশের এই প্রথিতযশা লেখক, কবি, চিন্তক আজকের এই দিনে অর্থাৎ ২৮ জুলাই ২০০১ সালে ইন্তেকাল করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত