ফারুক হোসেন, সাঁথিয়া, পাবনা :
ত্যাগী ও দলের দুঃসময়ে থেকে জামায়াতের আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় সাঁথিয়া উপজেলা জামায়াতের আইন, প্রশাসন ও তরবিয়ত সম্পাদক মেহেদী হাসানকে ধোপাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসী চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
রাজনীতিতে যারা ত্যাগী নিরঅহংকার ও কর্মীবান্ধব সংগঠক তারাই অসহায় গরীব সাধারণ জনগনের বিপদে-পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটাররা। এমনই একজন নেতা মেহেদী হাসান।
ধোপাদহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মেহেদী হাসানের বয়স কম হলেও তার আচার-আচরণে মুগ্ধ হয়ে গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে তাকে বিপুল পরিমাণ ভোট দিয়েছিলো ধোপাদহ ইউনিয়নবাসী। মেহেদী হাসান ভোট বেশি পেলেও ফ্যাসিস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ভাগিনা বাবুল ভোট কারচুপি করে জিতে যায়। সেই থেকে ওই ইউনিয়নের ভোটাররা মুখিয়ে আছে মেহেদী হাসানকে ভোট দেওয়ার জন্য।
এলাকায় খবর নিয়ে জানা যায়, মেহেদী হাসানের সময় কাটে এলাকার গরীব, অসহায়, দরিদ্র মানুষের সহোযোগিতার মাধ্যমে। সে ফ্যাসিস্ট সরকারের সময় থেকে এলাকার জনগণের পাশে থেকে সাহায্যসহোযোগিতার হাত বাড়িয়ে দিছেছে যা এখনো অব্যাহত রয়েছে।
ধোপাদহ ইউনিয়নের আলম সরদার বলেন, মেহেদী ভাই খুবই ভালো মানুষ। তার মতো মানুষ চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নে অনেক উন্নয়ন হবে। সে নিজের অর্থ দিয়েই মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রায় দেড় যুগেরো বেশি সময় ধরে।
0 Comments