আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

পাবনায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা

 

কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করলেন পুলিশ সুপার আবু আশ্রাফ

এ কে খান :

পাবনায় বদলিজনিত কারণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার মো. আবু আশ্রাফ। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তা ও উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

পুলিশ সুপার আবু আশ্রাফ তাঁর বক্তব্যে সহকারী পুলিশ সুপার খন্দকার শফিক রহমানের কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব একজন পুলিশ কর্মকর্তার কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী অতিথি খন্দকার শফিক রহমান তাঁর শিক্ষানবিশকালীন কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। একই সঙ্গে পাবনা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতা, আন্তরিকতা ও ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রকিবুল হাসান ইবনে রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, ডিআইও-১, পাবনা, ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন শাখা ও দপ্তরের ইনচার্জরা। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের স্মৃতিচারণ,শুভকামনা ও আন্তরিকতার মধ্য দিয়ে সংবর্ধনা পর্ব সম্পন্ন হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ: ধর্ষক মামা গ্রেফতার

  রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নি (আপন চাচাতো বোনের মেয়ে) কে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকে...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑