ওয়ান মিনিট টিভি ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত পাবনা জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৪টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনের ভিআইপি লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়।
পাবনা পেশাজীবী দলের সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা-চেতনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মপ্রেরণা, তারুণ্যের প্রতীক রুচিশীল প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের দর্শন 'সবার আগে বাংলাদেশ' গড়ার সারথি হতে হবে পেশাজীবিদের। প্রধানমন্ত্রীর রাষ্ট্রচিন্তা অর্থাৎ একটি আধুনিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণ, প্রতিহিংসার রাজনীতির বিপরীতে ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনায় পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এর বাইরে আমাদের আরও একটা বাড়তি কাজ করতে হবে, তা হলো সর্বঅবস্থার পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ করা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের জেল জুলুম নির্যাতনের হাত থেকে পেশাজীবীরাও রেহাই পায়নি, একজন পেশাজীবী হিসাবে আমাকেও জেলে যেতে হয়েছে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা জেলা পেশাজীবী দলের উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, কেন্দীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আরেফিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পেশাজীবী দলের উপদেষ্টা আল মাহমুদ মান্নান মাস্টার এবং পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাফিস মাহাবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ সহিদুল ইসলাম রাসেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এসএম মিজানুর রহমান অহিদ এবং জেলা বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম, পেশাজীবী দলের পাবনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শুভ।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের আগে 'জাতীয়তাবাদ' কথাটি বা শব্দটি আছে। সুতরাং আপনারা প্রত্যেকে একজন করে তারেক জিয়া। অতএব তারুণ্যের প্রতীক প্রধনমন্ত্রী তারেক রহমানের চিন্তা-চেতনা, আদর্শ, দর্শন নিয়ে নিজেরা যেমন এগিয়ে যাবেন তেমনি যুবসমাজ ও শিক্ষার্থীদের পথ দেখাবেন।
নবগঠিত পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দল নব উদ্যোমে পেশাজীবী সমাজকে সুসংগঠিত করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখাবে বলে অতিথিগণ আশাবাদ ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন পেশাজীবী দলের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুল ইসলাম ফরিদ।
0 Comments