রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরমান হোসেন রাফি (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাফি উপজেলার ধোপাদাহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজমল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছিল রাফি। খেলতে খেলতে একপর্যায়ে সে পুকুরপাড় থেকে পানিতে পড়ে যায়। বিষয়টি প্রথমে পরিবারের কেউ টের পাননি।
কিছুক্ষণ পর রাফিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সঙ্গে থাকা শিশুদের তথ্যের ভিত্তিতে পুকুরে অনুসন্ধান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments