Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্নীতি প্রতিরোধে প্রাণবন্ত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি, পাবনা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা শনিবার (২০ জুন) পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগতার আয়োজন করে। বিতর্কে বক্তারা দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

জেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতায় স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র শেখ মুমিত মাহমুদ শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট বিতরণ করেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন ঢালী।

এর আগে সকালে পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানের সঞ্চলনায় উদ্বোধনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, পাবনা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি প্রমুখ।

অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম।

সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এসএম ফরিদ, জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কবি বেগম ফিরোজা খান বিচারকের দায়িত্ব পালন করেন।

পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও পাবনা প্রেসক্লাবের দফতর সম্পাদক মনিরুজ্জামান শিপন, আব্দুর রাজ্জাক, মাহবুবা কাজল, বৈশাখী টিভির প্রতিনিধি মিজান তানজিল, এনটিভি অনলাইনের জে কে প্রিন্স প্রমুখ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত