Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২জুন) সকাল ১০টায় পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সেমিনার কক্ষে এসেট প্রকল্পের সহযোগিতায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো : সামসাদ খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা, এআই, রবোটিক্স সর্বোপরী  ৪র্থ শিল্প বিপ্লব সম্বন্ধে শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত করতে না পারি তাহলে আমরা পিছিয়ে পড়বো। বৈশ্বিকভাবে আমরা যেন পিছিয়ে না যাই তার দিকে নজর দিতে হবে।"  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী হাফিজুর রহমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোকছেদুল আলম, পাবনা ডাইনামিক সান পাওয়ার প্রাইভেট লিমিটেডের প্লান্ট ম্যানেজার মো. জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. হুমায়ুন কবির। 

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সাজিদ সাইমন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদুল ইসলাম, লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম  প্রমুখ৷ 

সেমিনারে আলোচকবৃন্দ বলেন, চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন (4IR) নিছক কোনো প্রযুক্তিগত পরিভাষা নয়; এটি একটি মৌলিক পরিবর্তন যা আমাদের কাজ করার, বেঁচে থাকার এবং একে অপরের সাথে সম্পর্ক স্থাপনের পদ্ধতিকে অমূল রূপান্তরিত করে।

চতুর্থ শিল্প বিপ্লবের মূল চালিকাশক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা।  এটি চতুর্থ শিল্প বিপ্লবের মস্তিস্ক। বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন খুঁজে বের করা, ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেওয়া এবং মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এআইকে এই বিপ্লবের কেন্দ্রে স্থাপন করেছে। চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিভিল টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কম্পিউটার সাইন্স বিভাগের ইনস্ট্রাক্টর মো. মাহমুদুল হাসান।

সেমিনারে পাবনার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের উদ্যোগে পদ্মা নদীতে নৌবিহার অনুষ্ঠিত