Header Ads Widget

Responsive Advertisement

পাবনার পুলিশ সুপারের ঈশ্বরদী কার্যক্রম আকস্মিক পরিদর্শন।

 

এ কে খান :

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঈশ্বরদী সার্কেল অফিস, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি, রূপপুর পুলিশ ফাঁড়ি ও পাকশী পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৯ জুন) তিনি এসব পুলিশ ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানা ও ফাঁড়িগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, বিভিন্ন দাপ্তরিক শাখার কার্যক্রম এবং অফিসিয়াল রেকর্ডপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার কম্পাউন্ড ও অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সুপার সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা ও জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, ওয়ারেন্ট তামিল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত, মানসম্মত ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, “জনতার আস্থা, পুলিশের প্রত্যয়—নিরাপদ ও শান্তিপূর্ণ পাবনা গড়াই আমাদের অঙ্গীকার।

এ আকস্মিক পরিদর্শন পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মতৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনগণকে আরও উন্নত ও কার্যকর সেবা প্রদানে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনার পুলিশ সুপারের ঈশ্বরদী কার্যক্রম আকস্মিক পরিদর্শন।