ওয়ান মিনিট টিভি ডেস্ক :
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে 'এপেক্স ক্লাব অব পদ্মা'র ২য় পালাবদল অনুষ্ঠািত হয়েছে।
শুক্রবার (১২ জুন) পাবনা শহরের অভিজাত রেস্তোরাঁ ' বনলতা কফি শপে' বিকেল ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আলম, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. মো. বেলাল হোসেন। এপেক্স বাংলাদেশের জাতীয় সম্প্রসারণ পরিচালক (এনইডি) এপেক্সিয়ান মো. তাজুল ইসলাম ও জেলা-৯ এর গভর্ণর এপেক্সিয়ান রায়হান কবির মিঠু।
এপেক্স ক্লাব অব পদ্মার পালাবদল অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন, এপেক্স ক্লাব অব পদ্মার বিদায়ী সভাপতি এপে. আলী আকবর মিয়া রাজু।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন, এপেক্স ক্লাব অব পদ্মার ২০২৬ বর্ষের সভাপতি এপে. ড. মো. মনছুর আলম।
পালাবদল অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব পদ্মার নতুন বোর্ডের শপথ গ্রহণ পরিচালনা করেন, এপেক্স বাংলাদেশের জেলা-৯ এর গভর্ণর এপে. রায়হান কবির মিঠু।
অভিষিক্ত ক্লাব বোর্ডের সদস্যরা হচ্ছেন, সভাপতি এপে. ড. মো মনছুর আলম, এসভিপি এপে. জহুরা আক্তার নাসরিন, জেভিপি এপে. এ এস এম ফরিদ, আইপিপি এপে. আলী আকবর মিয়া রাজু, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপে. ফারহানা আক্তার, ট্রেজারার এপে. মীর মো. আবু জাফর, সেবা পরিচালক এপে. নুসরাত জাহান স্বর্ণা, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর এপে. মো. মতিউর রহমান, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. মো. বকুল হোসেন, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. মো. রাজু ইসলাম অলি, সার্জেন্ট-এট-আর্মস এপে. রুদ্র বিশ্বাস। ফ্লোর মেম্বার এপে. মো. জিয়াউর রহমান, এপে. মো. শফিকুল ইসলাম, এপে. হাসান হাফিজুর রহমান এবং এপে. এমদাদ হোসেন।
পালাবদল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা-৯ সেক্রেটারি এপে. আল আমিন তালুকদার, ডিষ্ট্রিক ট্রেজারার ও এপেক্স ক্লাব অব বরেন্দ্র'র জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মো. আনোয়ার হোসেন, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সভাপতি এপে. মো. এনামুল কবির খান, এপেক্স ক্লাব অব পাবনার সভাপতি এপে. মো. মাহবুবুল আলম ফারুক, সিনিয়র সহ-সভাপতি এপে. মো. শফিক আল কামাল, জুনিয়র সহ-সভাপতি এপে. এ্যাড. ফাহিমা সুলতানা রেখা, আইপিপি ও এক্সপানশন ডিরেক্টর এপে. কামরুন নাহার লুনা, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর এপে. মো. আব্দুর রহমান সুমন, পাবলিক স্পিকিং ও ডিবেটিং ডিরেক্টর এপে. মো. আনোয়ার হোসেন, সার্ভিস ডিরেক্টর এপে. কবির হোসেন এবং সার্জেন্ট- অ্যাট- আর্মস এপে. মো. সাঈদ উল ইসলামসহ একঝাঁক এপেক্সিয়ান।
0 Comments