Header Ads Widget

Responsive Advertisement

পাবনার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

এ কে খান :

জনগণের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমুখী পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) ফরিদপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ, পরামর্শ ও মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন। তিনি উপস্থিত ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জন সেবার মানোন্নয়নে পুলিশের আন্তরিকতার কথা তুলে ধরেন।ওপেন হাউজ ডে-তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধ, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন মোকাবিলা, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। সমাজ থেকে অপরাধ নির্মূল, মাদকমুক্ত পরিবেশ গঠন এবং নিরাপদ জনপদ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মান আরও উন্নত করতে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজনকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

ফরিদপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের ওপেন হাউজ ডে এবং জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনার ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত