চাটমোহর প্রতিনিধি :
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ জুন) চাটমোহর উপজেলার ফৈলজানা উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা, ফলজ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ এর ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ। পরিবেশ রক্ষায় সচেতনতার বিকল্প নেই। বিশ্বে পরিবেশের ওপর যত আঘাত এসেছে তার বেশিরভাগই এসেছে মনুষ্য সৃষ্ট। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা শিক্ষার্থীদের নিয়ে এই সচেতনতা প্রোগ্রাম করছেন।
"এখনই নবায়ন যোগ্য জ্বালানি"-এর দাবীতে আলোচনায় মুল বিষয় সম্পর্কে আলোকপাত করেন চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী জনাব মো. জাহাঙ্গীর আলম। এছাড়া আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক জনাব মো. মোস্তাফিজুর রহমান ও মওলানা আব্দুস সোবহান ফারুকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চিকনাই নদী রক্ষায় আমরা এর সদস্য সচিব মো. খলিলুর রহমান। রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির ৫০ জন ছাত্র /ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয় ৮ম শ্রেণির শিক্ষার্থী মৌমিতা আক্তার অথৈ। ২য়স্থান অধিকার করে একই শ্রেণির শিক্ষার্থী সাইদা পারভীন ও ৩য় স্থান অধিকার করে একই শ্রেণির সায়মা ইসলাম শোভা। এদেরকে বিশেষ গাছের চারা দিয়ে পুরুষ্কৃত করা হয় ।
প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে চাটমোহর উপজেলার মহেলার কৃতিসন্তান জনাব প্রকৌশলী আবদুল হোসেন সাহেবর সৌজন্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
0 Comments