ওয়ান মিনিট টিভি ডেস্ক:
মুসুল্লিদের ছায়াদানে পুষ্পপাড়া ঈদ মাঠ সংলগ্ন মাঠের পশ্চিম পার্শ্বে বটবৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে ঈদ মাঠ পরিচালনা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
শুক্রবার (২৯ মে) সকাল ৮টা এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন পাবনার বিশিষ্ট নদী গবেষক ও ঈদ মাঠ কমিটির উপদেষ্টা ড. মনছুর আলম। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে হলে পরিকল্পিত বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।
ঈদ মাঠ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক মো. আব্দুর রউফ বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি বর্ষা মৌসুম ধরে চলবে। আমরা এলাকার ঈদ মাঠ, গোরস্থান, মসজিদের প্রাঙ্গন, স্কুল আঙিনায় গাছের চারা রোপণ ও বিতরণ করবো ইনশাআল্লাহ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পুষ্পপাড়া ঈদ মাঠ পরিচালনা কমিটির উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ডা. মো. মশিউর রহমান ডালিম, ক্যাশিয়ার মো. ইদ্রিস আলী, আব্দুল খান, আব্দুল লতিফ, আব্দুস সালাম, জিয়াউল খান, শামীম হোসেন, মেহেদী হাসান বুলবুল, হৃদয় হোসেন, রমজান আলিসহ এলাকার মুরুব্বি ও অন্যান্যরা।
0 Comments