Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন


ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

শিল্প সাহিত্যের ছোটকাগজ 'শীতলপাটি, নির্মাণ ও রশ্মি'র আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা, গান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৫টায় পাবনা শহরের দিলালপুর মহল্লার এ হামিদ কমপ্লেক্সের ২য় তলায় মেমোরিয়াল ক্লাব বুকস-এ অনুষ্ঠিত হয়।   

পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. ছাবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার। তিনি বলেন, 'প্রেম, দ্রোহ ও সাম্যের কবি, বাংলা গানের বুলবুল কবি নজরুল, তিনি শুধুমাত্র জাতীয় কবি নয় তিনি আমাদের মেধা, মননে জাতীয় জাগরণে প্রেরণার উৎস। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যে নজরুলের ছোঁয়া নেই।' 

কবির জীবন ও কর্ম নিয়ে  আলোচনা করেন  কবি ও চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ, মহীয়সী সাহিত্য পাঠচক্র'র সিনিয়র সহ-সভাপতি  সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি চলচ্চিত্র পরিচালক দেওয়ান বাদল, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, বাচিকশিল্পী ও সংগঠক আলমগীর কবির হৃদয়, প্রচ্ছদশিল্পী ও সম্পাদক মির্জা রানা, মহীয়সী সাহিত্য পাঠচক্রর সভাপতি রেহানা সুলতানা শিল্পী। 

গান ও কবিতা পাঠ করেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি ও কথাশিল্পী যাযাবর জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক কবি ও সঙ্গীতশিল্পী শামীমা সীমা, কবি ও বাচিকশিল্পী আব্দুল্লাহ আল মামুন,  কাব্যশ্রী লেখক চক্রর  সভাপতি ডি এ এস সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, অনুষ্ঠান সম্পাদক সাবিনা ইয়াসমিন জুঁই, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটি এম ফজলুল করিম,  সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, আবৃত্তি সংসদ একাডেমি পাবনার শিক্ষার্থী সামসুল বারী কাওছার, মোতাহারা নাওয়ার দিশা, মিফতাহুল জান্নাত প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন কবি ও গবেষক ড. মোহাম্মদ আব্দুর রউফ ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত