আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিধান

 


এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২০ জন কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান ১৪মে বৃহস্পতিবার বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও গৌরবময় পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মকর্তাদের কাঁধে উপপরিচালক পদমর্যাদার নতুন র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।

মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তিনি নব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তার বক্তব্যে কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা, পেশাদারিত্ব ও নেতৃত্বের গুণাবলি ধারণ করে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বলেন, নতুন পদোন্নতির মাধ্যমে কর্মকর্তাদের ওপর আরও বড় দায়িত্ব অর্পিত হয়েছে। তাঁরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত উপপরিচালকদের নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে তাঁরা দক্ষতা, সততা ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। 

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম, বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাটালিয়ান আনসার, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑