Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় গান-কবিতা ও সাহিত্য আলোচনায় উত্তরণ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত


আলমগীর কবীর হৃদয় (জেলা প্রতিনিধি):

দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনার আয়োজনে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়ের সভাপতিত্বে শুক্রবার (১ মে) শহরের ৫৬ নং সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত উত্তরণ পাবনার কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন চলে।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি কবি মুহাম্মদ বেলাল হোসেনের তিন শতাধিক কবিতা রচনার মাইলফলক উদযাপন করা হয়। এ উপলক্ষে কবির কবিতা পাঠ, কবিতার উপর আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঈশ্বরদী, পাবনার সাংস্কৃতিক সংগঠন নোঙর-এর সদস্য কবি আলমগীরুল নিউটনের পবিত্র হজ পালন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও দোয়া প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার উপদেষ্টা ও দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম, দৈনিক বিবৃতির প্রধান প্রতিবেদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, রোটারিয়ান আলতাব হোসেন এবং নোঙরের সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও নদী গবেষক ড. মনসুর আলম, কবি ও চলচ্চিত্রকার দেওয়ান বাদল, কথাসাহিত্যিক মোখলেস মুকুল, কবি ইদরিস আলী মধু, বাচিকশিল্পী আখতারুজ্জামান জর্জ, কবি ও কলামিস্ট শফিক আল কামাল, কলামিস্ট ও সাংবাদিক হাসান আলী, কবি মুহাম্মদ বেলাল হোসেন, কবিপত্নী জেসমিন আরা, কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম, নোঙর ঈশ্বরদীর সদস্য কবি আলমগীরুল নিউটন, কবি শাহনাজ পারভীন, কবি নন্দিনী আরজু রুবী, তাসনীম সিদ্দিকা, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, কবি ফিরোজা খান, কবি বিজুরী ইসলাম প্রমুখ।

উত্তরণ পাবনার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক কবি সৈয়দা সোনিয়া খাতুন এবং সদস্যবৃন্দ— দেলোয়ার হোসেন দিলু, রেদওয়ানুল ইসলাম, মো. মুঈদ হাসান ইমন, মো. মিজান প্রামাণিক, মো. আব্দুল খালেকসহ আরও অনেকে।

গান, কবিতা আবৃত্তি এবং সাহিত্য আলোচনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি এক আন্তরিক ও সৃজনশীল পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সবার মধ্যে এক ভিন্নধর্মী আনন্দ ও প্রেরণার সঞ্চার করে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত