রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
শুক্রবার (১ মে) সকালে সাঁথিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সমাপ্ত হয়।
এ সময় শ্রমিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা শ্রমিকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালিতে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
0 Comments