Header Ads Widget

Responsive Advertisement

সিরাজগঞ্জে এপেক্স বাংলাদেশের জেলা- ৯ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা- ৯ এর উদ্যোগে এক মতবিনিময় সভা সিরাজগঞ্জ জেলা শহরের ডব্লিউএফ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মে) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। 

এপেক্স  জেলা-৯ এর গভর্ণর এপেক্সিয়ান মো. রায়হান কবির মিঠুর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় জেলা- ৯ এর অধীন সকল ক্লাবের এপেক্সিয়ানরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ন্যাশনাল এক্সটেনশন ডিরেক্টর (এনইডি) এপে.  মো. তাজুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব নাটোরের লাইফ মেম্বার এপেক্সিয়ান এড. খগেন্দ্রনাথ রায়, পিজিডি-৯ এপেক্সিয়ান মীর আব্দুর রাজ্জাক, পিজিডি-৯ এপেক্সিয়ান  এড. আব্বাস আলী ও আইপিজিডি-৯  এপেক্সিয়ান এড. মাসুদুর রহমান পলাশ। 

মতবিনিময় সভায় ২০২৬ বর্ষে এপেক্স বাংলাদেশকে আরও গতিশীল ও কার্যকরী করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা হয়। সংগঠনের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, সদস্য ও ক্লাব সংখ্যা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে অবদান রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় জেলা স্কুলিং, সেবা কার্যক্রম, ক্লাব পালাবদল, পারকেপিটা প্রদানের বিষয়ে আলোচনা হয়।

এই মতবিনিময় সভায় এপেক্স ক্লাব অব নাটোর, এপেক্স ক্লাব অব বরেন্দ্র, এপেক্স ক্লাব অব পদ্মা, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ, এপেক্স ক্লাব অব নওগাঁ এবং এপেক্স ক্লাব অব পাবনার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত