Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

 

ওয়ান মিনিট টিভি ডেস্ক :

পাবনায় ভোজ্যতেল নিয়ে কারসাজির প্রতিবাদে কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে  ঘন্টাব্যাপী এই মাননবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার জলি, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাজারের ভোজ্য তেলের কৃত্রিম সংকট করে একটি অসাধু ব্যবসায়ী মহল ব্যবসা পরিচালনা করে চলছে।  তারা বেশি মুনাফা লাভের আশায় একটি সিন্ডিকেট ব্যবসা পরিচালনা করে চলছে। সরকারকে এই সিন্ডিকেট চিহ্নিত করে বাজারে কৃত্রিম সংকট ভাঙ্গতে হবে; তা না করা গেলে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে তাদের পণ্য কিনতে পারবে না, ক্ষতিগ্রস্থ হবে; যা ভোক্তাদের সাথে প্রতারণা শামিল। মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের বাজার মনিটরিং-এর পাশাপাশি বাজার তদারকি করার আহ্বান জানান।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় আহমদ ছফার প্রয়াণ দিব স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত