আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

আমি অন্যায় করলে প্রতিবাদ করবেন—পাবনার নতুন ডিসি আমিনুল ইসলাম




খালেদ আহমেদ, পাবনা :

পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম- এর যোগদান উপলক্ষে জেলা মোটর মালিক ও শ্রমিকদের সঙ্গে এক পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসন কার্যালয়ের জেলা প্রশাসকের দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “আমি শতভাগ নৈতিকতা ও সততা নিয়ে আপনাদের সঙ্গে কাজ করতে চাই।” তিনি এ বিষয়ে সকলের দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি আরও বলেন, “আমি যদি কোনো অন্যায় কাজ করি, আপনারা সেটার প্রতিবাদ করবেন।” তিনি আশ্বস্ত করেন, সকল বৈধ কার্যক্রমে সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।অনুষ্ঠানে পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে মোটর সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বরণ অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সভাপতি মোজাম্মেল হক কবির। তিনি বলেন, অতীতের সকল জেলা প্রশাসকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবহন খাতে সর্বোচ্চ সেবা প্রদান করা হয়েছে। নতুন জেলা প্রশাসকের কাছেও একইভাবে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এবং সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে তিনি উপস্থিত সবাইকে একে একে পরিচয় করিয়ে দেন। পরিচিতি পর্ব শেষে উপস্থিত সকলে হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, সদস্য খন্দকার শফিকুর রহমান লালু ও এসএম রিসন রাজিব, মাসপো গ্রুপের উপ-সহকারী ব্যবস্থাপক আলিমুজ্জামান বিশ্বাস পনি, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক, সাংগঠনিক সম্পাদক সালতান মাহমুদ, লাইন সেক্রেটারি রবিউল ইসলাম বাবলু, রানা গ্রুপের জিএম মোনায়েম খান, বাংলা স্টার পরিবহনের চেয়ারম্যান মাওলানা আব্দুস শুকুর, সিইও ইমরান হোসেন, এজিএম গোলাম হোসেন সানাসহ আরও অনেকে।

উল্লেখ্য, পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম (২৯তম বিসিএস) ১ এপ্রিল ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সচিব (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নিকে ধর্ষণ: ধর্ষক মামা গ্রেফতার

  রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : সাঁথিয়ায় তালাকপ্রাপ্তা ভাগ্নি (আপন চাচাতো বোনের মেয়ে) কে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গলাকে...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑