Header Ads Widget

Responsive Advertisement

অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে--- পাবনার সাঁথিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 

ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইলে এবং অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিকৃত তথ্য ও অপতথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস হয় সাথে নানান বিশৃঙ্খলা তৈরি হয়। অপতথ্য ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবেনা। প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানের আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে।অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি সেটা মোকাবিলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের এই শর্তটাকে আমরা জুড়ে দেবো গণমাধ্যমের দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য। আমি বিশ্বাস করি সৎ সাংবাদিকরা আমাদের এই ভূমিকাকে সমর্থন করবেন। 

তিনি আরো বলেন, ফ্যাসিবাদ যখন ছিল তখন তথ্য প্রবাহকে তার মত করে নিয়ন্ত্রণ করতে চাইতো।পৃথিবীতে ফ্যাসিবাদ তাই করে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা বুঝি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।পুরো তথ্য ব্যবস্থাপনাকে সময় উপযোগি করা হবে।

শনিবার(৪ এপ্রিল) দুপুরে সাঁথিয়াা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সাঁথিয়া প্রেস ক্লাবের আহবায়ক মীর নজমুল বারী নাহিদের সভাপতিত্বে এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না, প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফার খালিদ হাসান পরাগ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলনেতা মাসুদুল হক মাসুদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক মিয়া রানা, জয়নুল আবেদীন রানা, আলী আহসান মনজু ও প্রতিষ্ঠাতা সদস্য রতন দাস, প্রেস ক্লাবের আহবায়ক কিমটির সদস্য খালেকুজ্জামান পান্নু। 

আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ ইসলাম মল্লি¬ক,সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে, উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রাজা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন, উপজেলা জাসাস নেতা জাহাঙ্গীর আলম সেলিম ও মিজানুর রহমান ফুল, যুবদল নেতা আশিফ আল আলীম রাজিব, তাঁতীদল নেতা কামরুল ইসলাম প্রমুখ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় দালিফের স্মৃতিতে বটবৃক্ষ রোপণ