রাকিব হোসাইন, সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিশেষ সহকারী পদে নিযুক্ত হয়েছেন। এই সম্মানজনক পদে নিযুক্তি উপলক্ষে সাঁথিয়া প্রেসক্লাব তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছে।
সাঁথিয়া প্রেসক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদ বলেন, “সাইয়েদ আব্দুল্লাহর এই কৃতিত্ব শুধু তার ব্যক্তিগত নয়, পুরো সাঁথিয়ার সাংবাদিক সমাজের জন্য গর্বের বিষয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
স্থানীয় সমাজের বিভিন্ন স্তর থেকে এই নিয়োগকে ইতিবাচক সাড়া হিসেবে স্বাগত জানানো হয়েছে, এবং আশা করা হচ্ছে তার নেতৃত্ব ও দক্ষতা সরকারের সঙ্গে স্থানীয় উন্নয়ন ও সংবাদ পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
0 Comments