Header Ads Widget

Responsive Advertisement

পাবনা পিটিআই সুপারিনটেনডেন্ট শারমীন সুলতানার বিরুদ্ধে বিএড শিক্ষার্থীদের বিক্ষোভ



ওয়ান মিনিট টিভি ডেস্ক :

পাবনা পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট শারমীন সুলতানার একক সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ  করেছে বিএড শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন কর্তৃক পরিচালিত বিএড প্রোগ্রামের পাবনা উপ আঞ্চলিক কেন্দ্রের অধীন পিটিআই স্টাডি সেন্টারে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে মোতাবেক বিএড শিক্ষার্থীরা এবং শিক্ষকগণ সকাল ৯ টায়  পিটিআই স্টাডি সেন্টারে এসে উপস্থিত হন। কিন্তু প্রতিষ্ঠানের গেটে তালা দেখে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এবং শেষে সুপারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

জানা যায়, পাবনা পিটিআই স্টাডি সেন্টারের সুপারিনটেনডেন্ট শারমীন সুলতানার একক সিদ্ধান্তে কাউকে কিছু না জানিয়ে তিনি বিএড ক্লাসের সকল কার্যক্রম বন্ধ করে দেন। এতে শিক্ষক এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। 

এ ব্যাপারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাবনা উপ আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আয়নুল হকের কাছে জানতে চাওয়া হলে তিন প্রতিবেদককে জানান,  "শারমীন সুলতানা বিষয়টি শিক্ষকদের সাথে এবং এমনকি আমাকে অবহিত না করে ক্লাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা এক ধরনের স্বেচ্ছাচার বলে আমি মনে করি। তার এই সিদ্ধান্তে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা চরম হতাশা প্রকাশ করেছে। এবং তারা এক পর্যায়ে শারমীন সুলতানার বিরুদ্ধে বিক্ষোভ প্রদশর্শন করেছে।

বিষয়টি আমি অবহিত হলে দ্রুত পাবনা পিটিআই স্টাডি সেন্টারে চলে আসি এবং বিক্ষোভ প্রশমনে শিক্ষার্থীদের সাথে কথা বলে ধৈর্য ধরন করতে বলি। 

এছাড়া তিনি বিষয়টি নিয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বস্ত করেন। পাবনা উপ আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম আঞ্চলিক পরিচালক সুপারিনটেনডেন্ট শারমীন সুলতানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় বলে জানান।

উপস্থিত সাংবাদিকগণ শারমিন সুলতানার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যার্থ হন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় দালিফের স্মৃতিতে বটবৃক্ষ রোপণ