Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

 

রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। নিহত আফছার সরদার কাজী সরদারের ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আফছার সরদারের চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসেন। তারা তাকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পান। মুমূর্ষু অবস্থায় তাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই রাজনৈতিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। প্রতি বছরই ঘুঘুদহ গ্রামে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, এই হত্যাকাণ্ডের পর এলাকায় লুটপাটের ঘটনাও ঘটতে পারে।

নিহতের মা আবেদা খাতুন বলেন, “আমার ছেলে সহজ-সরল ছিল, সে কাজ ছাড়া কিছু বুঝত না। যারা তাকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।”

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, আফছার একজন ভালো মনের মানুষ ছিলেন, তার কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। মনে হচ্ছে, তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যার মূল রহস্য উদঘাটন করা যাবে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট