Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

 


ফারুক হোসেন, সাঁথিয়া, পাবনা : 

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাশু মিয়াপুর (হাট পেরিফেরি) হাটের জায়গা অবৈধভাবে ঘর নির্মাণের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। 

সোমবার (৩০ মার্চ) বিকেলে মিয়াপুর হাটে উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার দ্বিতল বিল্ডিংয়ে ওয়ালে ১নং খাস খতিয়ান জায়গায়র উপর অবৈধ স্থাপনা লিখে সাটিয়ে দেন। 

এবিষয়ে আবুল কাশেম কাশু জানান, যেহেতু সরকারি হাটের ১ নং খাস খতিয়ানের জায়গা তাই আমি আর স্থাপনা তুলবো না। সরকার নির্দেশ মেনে নিলাম।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, মিয়াপুর রসুলপুর হাটে পূর্ব থেকেই অবৈধ স্থাপনা রয়েছে। গতকাল একটা খবর পেয়েছি যে নতুন করে অবৈধ স্থাপনা তৈরি করে দখলের চেষ্টা  হচ্ছে। পরবর্তীতে আমি এসে সেটা করতে নিষেধ করি তারপরও তা না শুনে নির্মাণ কাজ করে। সেটা আজকে এসে ভেঙ্গে অপসারণ করে দিয়েছি ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট