রাকিব হোসাইন,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি :
পাবনার ঐতিহ্যবাহী সাঁথিয়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মীর নজমুল বারী নাহীদকে আহবায়ক করে সাত সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যগণ হলেন- অলিউল ইসলাম,আব্দুল হাই, ইসহাক আলী,আরিফুল ইসলাম,খালেকুজ্জামান পান্নু ইসলাম ও তাইজুল ইসলাম। গঠনতন্ত্র মোতাবেক তিন মাসের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এ কমিটি।
রবিবার (২৯ মার্চ) প্রেসক্লাব প্রাঙ্গণে সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এর আগে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কয়েক দফা পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব আসে। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় প্রেসক্লাবের সকল সদস্যের আলোচনার ভিত্তিতে এই কমিটি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
0 Comments