Header Ads Widget

Responsive Advertisement

পাবনার ঐতিহ্যবাহী জুবলি ট্যাংক পরিষ্কারে মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপীলিকার যৌথ উদ্যোগ

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক  :

পাবনা শহরের অন্যতম বিনোদন কেন্দ্র,  সুপেয় পানি এবং গোসলের স্থান ঐতিহ্যবাহী জুবিলী পুকুর ও এর পাড়ে জমে থাকা আবর্জনা পরিষ্কারকরণ এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করলো মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন ও পিপীলিকা নামে সমাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টায় ঈদকে সমানে রেখে দিনব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।  উদ্বোধন করেন, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।

মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশন' ইতোমধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, পবিত্র রমজানে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল আয়োজন ও সেহেরি বিতরণ, এবং ঈদ উপলক্ষে পাঞ্জাবি ও শাড়ি বিতরণের মতো মানবিক কার্যক্রম পরিচালনা করে ব্যাপক সুনাম অর্জন করেছে এবং মানুষের দোয়া কুড়িয়েছে। 

অপরদিকে 'পিপীলিকা' একটি মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পাবনা শহরের রাস্তার ডিভাইডারসহ বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করে জনগণের আস্থা ও ভালোবাসা কুড়িয়েছে। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল পাবনা সফরকালে পিপীলিকার কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সংগঠনের প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করেন এবং সংগঠনের সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রাচীন এই পুকুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, দৈনিক সিনসা’র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহাবুব আলম, পিপীলিকার প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াস আহমেদ হিমেল রানা, মাহাতাব বিশ্বাস ফাউন্ডেশনের সভাপতি নীল বিশ্বাস এবং সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক এজিএস এনামুল হক পলাশ।

বক্তাগণ বলেন, দীর্ঘদিন তদারকির অভাবে পুকুর ও এর পাড়ে ময়লা-আবর্জনা ফেলার ফলে পানি দূষিত হয়ে পড়েছে। এতে গোসল করলে বিভিন্ন ধরনের চর্মরোগের ঝুঁকি তৈরি হচ্ছে এবং মাছ মারা যাওয়াসহ জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে। ফলে অনেকে এখানে গোসল করা বন্ধ করে দিয়েছেন। অথচ একসময় এই পুকুরের পানি পান করা যেতো  এবং রান্না-বান্নার কাজেও ব্যবহার করা হতো।এখন থেকে নিয়মিত তদারকির মাধ্যমে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রাখা হবে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মনির হাসান ফরিদ, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল্লাহ হোসেন, যুবনেতা জামিরুল ইসলাম বাপ্পিসহ স্থানীয় অনেকেই।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট