রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাসস্ট্যান্ড থেকে সিএন্ডবি সড়ক পর্যন্ত সিএনজি ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আগে যেখানে এই রুটে ভাড়া ছিল মাত্র ৩০ টাকা, বর্তমানে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।
হঠাৎ করে ভাড়া বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। প্রয়োজনের তাগিদে অনেকেই অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হলেও তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
ভুক্তভোগীরা জানান, কোনো পূর্ব ঘোষণা বা নির্ধারিত নীতিমালা ছাড়াই চালকরা ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দিয়েছেন। ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
0 Comments