রাকিব হোসেন, সাঁথিয়া, পাবনা :
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ডক্টর মাওলানা নজিবুর রহমান মোমেন এমপি। তিনি তাঁর বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করমজা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনি। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় ইউনিয়ন জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
0 Comments