ওয়ান মিনিট টিভি ডেস্ক :
দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের সুনামধন্য প্রতিষ্ঠান Organization for Social Advancement & Cultural Activities (OSACA)- এর উদ্যোগো পাবনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওসাকা একটি নন গভঃমেন্ট অর্গানাইজেশন (এনজিও) হলেও মূলত প্রতিষ্ঠানটি দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও জাগরণে কাজ করে থাকে।
বৃহস্পতিবার ১৫ রমযান (৫ মার্চ, ২০২৬ খ্রি.) পাবনা শহরের চক-রামানন্দপুর মহল্লার ওসাকার প্রধান কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ওসাকার নির্বাহী পরিচালক প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জাসাস এর সাবেক সভাপতি আলতাফ হোসেন দুলাল, জেলা বিএনপি নেতা ফরহাদ হোসেন, মাহফুজ শ্রাবণ, রইচ উদ্দিন, শফিকুল আলম প্রমুখ।
আমন্ত্রিত কবি-সাহিত্যিকগণের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার সারোয়ার জাহান ফয়েজ, ড. মোহাম্মদ আব্দুর রউফ, আখতার জামান, এনামুল হক চৌধুরী টগর, আব্দুদ দাইয়ান সরকার, ড. মো. মনছুর আলম, দেওয়ান বাদল, মানিক মজুমদার, কথা হাসনাত, সালেক শিবলু, আলমগীর কবির হৃদয়, মির্জা রানা, আদ্যনাথ ঘোষ, এমরান চৌধুরী, জাহাঙ্গীর আলম, যাযাবর জিয়া, মঞ্জরুল ইসলাম, সৈয়দা কামরুন্নাহার শিল্পী, নজরুল ইসলাম মুকুল, ভাস্কর চৌধুরী, বেগম ফিরোজা খান, বিজুরি ইসলাম, শামীমা সীমা, সাঈদা আক্তার কল্পনা, মোহাম্মদ আলী, আনোয়ার মল্লিক, আলী আকবর মিয়া রাজু, সালেহা ইমতিয়াজ, মামুন আব্দুল্লাহ, আরিফুল ইসলাম হেলাল, অঞ্জন শরীফ সাংবাদিক জুবায়ের খান প্রিন্স, আরিফ আহমেদ সিদ্দিকী প্রমুখ।
এছাড়া ওসাকার কর্মকর্তা কর্মকর্তা-কর্মচারী, রোজাদার, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কিছু সাংবাদিক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন অধ্যাপক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম।
মাগরিবের নামাজ শেষে উপস্থিত কবি সাহিত্যিকগণ তাদের প্রিয় কবি ওসাকার নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদের সাথে ফটোসেশানে অংশ নেন।
0 Comments