Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

 

রাকিব হোসাইন রানা, সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি : 

সাঁথিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনের মাধ্যমে ৭ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না-এর সভাপতিত্বে বক্তব্য দেন এমপির প্রতিনিধি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর আমির মাওলানা আব্দুল গফুর এবং সাঁথিয়া প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী ফারুক হোসেন।

এ সময় উপজেলা জামায়াতের আইন, প্রশাসন ও তারবিয়াত সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মুহতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট