আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

রংপুরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

 

এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় ও বাহিনীর উদ্যোগে সারা দেশের আনসার-ভিডিপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-দলনেত্রী এবং আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

বুধবার (১১ মার্চ) এ ধারায় রংপুর জেলার, রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি'র প্রশিক্ষণ কেন্দ্রে আনসার ভিডিপি'র রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত রংপুর সদর ও কাউনিয়া উপজেলার ১৩৬ জন আনসার-ভিডিপি সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ করেন ও নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। এ সময় রেঞ্জ কমান্ডার বলেন, সারা দেশে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই মহাপরিচালকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শৃঙ্খলা রক্ষা এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। ঈদ উপহার হিসেবে প্রতিটি সদস্যকে ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট সাধারণ সেমাই, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট গুঁড়ো দুধসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন রংপুর রেঞ্জের পরিচালক মোঃ শফিকুল আলম, রংপুর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান ও কাউনিয়া উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. রোকেয়া বেগম প্রমুখ। 

এ সময় আনসার ভিডিপি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, মনুটরিং অফিসার, গনসংযোগ সহকারি ও আনসার ব্যাটালিয়ান সদস্য, আনসার ও ভিডিপি, টিডিপি সদস্য এবং মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার সেবা মাস উদযাপন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মা'র সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় টেবুনিয়া সাতমাইল ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑