Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

রাকিব হোসাইন সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার সাঁথিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

বুধবার (১১ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃ০ঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর গ্যাং দমন, বাজার ও জনসমাগমস্থলে নিরাপত্তা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট