সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুষ্পপাড়া গ্রামের মো. হাফিজুল ইসলাম হাফেজের এক একর (নিষ্কাশন ক্যানেলের ডাইকসহ) জায়গায় উপর প্রতিষ্ঠত শবরী কলা বাগানের ছোটো-বড়ো প্রায় ১ হাজার কলা গাছ মাঝ বরাবর কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২২ মার্চ) সকাল ৯ টার দিকে পর্যবেক্ষণ করে দেখা গেলো শনিবার দিবাগত রাতে কে বা কাহারা বাগানের ১টি কলাগাছ ব্যাতিত সকল কলাগাছ কেটে দিয়েছে।
এবিষয়ে বাগান মালিক হাফেজের সাথে কথা বললে, তিনি কান্না জড়িত কন্ঠে প্রতিবেদককে বলেন, "আমি সমান্য দিনমজুর। এই জমিটুকু সন করালি খাজনা করে চষি। আমার তো কোনো শত্রু নেই। কেন আমার সকল কলাগাছ কেটে দিলো, কারা কেটে দিলো আমি বলতে পারবো না। আমাকে দায়া করেন, আমাকে সাহায্য করেন। আমি দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। "
গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, " মানুষ এতো জঘন্য হতে পারে তা আমাদের জানা ছিল না। কলা গাছের সাথে শত্রুতা। কচি, ফলন্ত এমনকি অনেক কলা গাছে কলার কাঁধি এসেছে কচি-জালি কলাসহ বাগানের সকল কলাগাছ কেটে দেওয়া জঘন্য অপরাধ। আমরা অপরাধির দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
প্রতিবেদন লেখা পর্যন্ত সাঁথিয়া থানায় কোনো জিডি হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানা যায়। সাঁথিয়া থানার ওসি'র মুঠো ফোনে কল করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এধরনের এখনো কোনো অভিযোগ আসেনি। তবে আসলে ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments