Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ীর উদ্যোগে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট

 


রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : 

পাবনার সাঁথিয়া উপজেলায় স্থানীয় ব্যবসায়ী সাইদুল ইসলাম হান্নানের উদ্যোগে পুন্ডুরিয়া মধ্যপাড়ায় অনুষ্ঠিত হলো সিনিয়র ও জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট। 

রবিবার, ২২ মার্চ ২০২৬ খ্রি.এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজক সাইদুল ইসলাম হান্নানের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। খেলাটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শফিকুল ইসলাম (জরু), হাইদুল, ইকবাল, শরিফুল ইসলাম অনিক, পিসকার, দুলাল, বাদু, জাহাঙ্গীর, সবুজ, রাসেল, পাপ্পি সহ স্থানীয় আরও অনেক তরুণ।

খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন শাহজাহান মোল্লা ও জয়নাল আবেদিন, যারা দক্ষতার সঙ্গে পুরো আয়োজন সম্পন্ন করেন।

টুর্নামেন্ট ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনে এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

আয়োজকরা জানান, মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে তরুণদের বিরত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা করেন, এর মাধ্যমে তরুণরা ভবিষ্যতে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হবে।

আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট