রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় “সাঁথিয়ার উন্নয়ন মনিটরিং কমিটি”র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রি. থেকে।
সাংবাদিক ফারুক হোসেনকে সভাপতি এবং মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির লক্ষ্য ও উদেশ্য তুলে ধরে নতুন সভাপতি বলেন, " আমাদের মূল্য উদ্দেশ্য সাঁথিয়া উন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা।" এক্ষেত্রে আমারা সাঁথিয়াবাসীর সহযোগিতা চাই। তিনি আরো বলেন,
'সাঁথিয়ার বাসিন্দা বা শুভাকাঙ্ক্ষী যে কেউ, এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম ও মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আমাদেরকে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে সহযোগিতা করতে পারেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।'
আপনার দেওয়া তথ্য সরাসরি ৬৮, পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের কাছে পৌঁছে যাবে।
ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি) তার শহীদ পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করে সাঁথিয়াসহ সারাদেশের উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন—
সাংগঠনিক সম্পাদক মো. বকুল হোসেন, কার্যকরী সদস্য বৈষম্যবিরোধী ছাত্র নেতা আরিফুল ইসলাম এবংআরিফুল ইসলাম।
0 Comments