ওয়ান মিনিট টিভি ডেস্ক :
স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন 'পাবনাস্থ সাঁথিয়া সমিতি'র উদ্যোগে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের বামনডঙ্গায় গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুর ২ টায় পাবনা সাঁথিয়া উপজেলার বামনডাঙ্গা জামিউল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়।
পাবনাস্থ সাঁথিয়া সমিতির সহ-সভাপতি বনলতা গ্রুপের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মাসুদ রানা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কিমিয়ার বিশেষজ্ঞ সেন্টারের পরিচালক কৃষিবিদ মোস্তফা জামাল শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই সার্থকতা নিহিত। বিত্তবানদের সম্পদে দরিদ্রদের হক রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তবেই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে আলহাজ মাসুদ রানা খোকন বলেন, পাবনাস্থ সাঁথিয়া সমিতি' সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আমরা শুধু উৎসবকেন্দ্রিক সহায়তা নয়, বরং সারা বছরই সামাজিক ও সেবামূলক কাজ করে থাকি। মেধাবৃত্তি, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুস্থদের চিকিৎসা সহায়তায় মেডিকেল ক্যাম স্থাপনসহ নানা বিষয়ে কাজ করে থাকি। এই অঞ্চলের অসহায় মানুষ যাতে সবাই মিলে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. মনছুর আলম, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, আলহাজ আলী আজম, আনোয়ার হোসেন ও আব্দুল মজিদসহ আরও অনেকে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল করিম।
ঈদ সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক, হাফিজিয়া মাদরাসা শিক্ষক এবং ছাত্ররা উপস্থিত ছিলেন।
পাবনাস্থ সাঁথিয়ায় সমিতি এই মানবিক কর্মকাণ্ড এলাকার সাধারণ অসহায় মানুষ বিশেষ করে নারীরা সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের সাধুবাদ জানান।
উল্লেখ্য, পাবনাস্থ সাঁথিয়া সমিতি ঐ দিনই ১২টার সময় ধুলাউড়ির ইউনিয়নের আলোকদিয়ারে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান করে।
0 Comments