Header Ads Widget

Responsive Advertisement

কাঞ্চন মালাকে ঘর উপহার দিলেন সাঁথিয়ার মানবিক ইউএনও রিজু তামান্না

 



ওয়ান মিনিট টিভি ডেস্ক : 

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের অসহায় কাঞ্চন মালাকে টিনসেড সেমিপাকা একটি ঘর উপহার দিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। 

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে এগারোটায় ঘরটির শুভ উদ্বোধন উপলক্ষে কাঞ্চন মালার ভিটায় সংক্ষিপ্ত আলোচনা, ফিতা কাটা, দোয়া ও ঈদ উপহার তুলে দেন তিনি। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনাস্থ সাঁথিয়া সমিতির সভাপতি, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের কর্ণধর মোস্তফা জামাল শামীম, সংগঠনের  সহ-সভাপতি আব্দুল বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. মনছুর আলম প্রমুখ।

পাবনাস্থ সাঁথিয়া সমিতির সভাপতি  বলেন, অসহায় এই বৃদ্ধা যতদিন আল্লাহ হায়াতে রাখবেন ততদিন কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার থেকে ফ্রি চিকিৎসা পাবেন।

ঘর উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, ধোপাদহ ইউপির ভারপ্রাপ্ত চেযারম্যান সানাউল্লাহ ছানা, এলাকার কিছু ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ, কাঞ্চন মালার মেয়ে-জামাতাসহ পরিবারের কিছু সদস্য। 

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এলাকার মসজিদের ইমাম।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে কাঞ্চন মালার পুত্র-পুত্রবধূরা মিলে বেদম প্রহার করে, যা কাঞ্চন মালার নাতিপুতি ভিডিও ধারণ করে এবং ফেসবুকে ছেড়ে দেয়। ফলে বিষয়টি ভাইরাল হয়ে যায়, যা গণমানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি এক পর্যায়ে উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তারই ফলশ্রুতিতে আজকের এই ঘর পেলেন অসহায় এই বৃদ্ধা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট