আজকের তারিখ · One Minute TV
One Minute TV সর্বশেষ সংবাদ ও আপডেট
One Minute TV
ব্রেকিং নিউজ
One Minute TV — গুরুত্বপূর্ণ সংবাদ, সর্বশেষ আপডেট ও দেশ-বিদেশের খবর জানতে আমাদের সঙ্গে থাকুন
ADVERTISEMENT
Featured news
সর্বশেষ

One Minute TV-তে প্রকাশিত সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ

বিস্তারিত খবর ও আপডেট জানতে শিরোনামে ক্লিক করুন

News জাতীয়

দেশের গুরুত্বপূর্ণ খবর ও সাম্প্রতিক আপডেট

One Minute TV

World আন্তর্জাতিক

বিশ্বের নানা প্রান্তের আলোচিত সংবাদ

One Minute TV

Sports খেলাধুলা

খেলার মাঠের সর্বশেষ খবর ও আপডেট

One Minute TV

Entertainment বিনোদন

বিনোদন জগতের নতুন খবর

One Minute TV

সর্বশেষ সংবাদ

সব খবর দেখুন →

বগুড়ায় ঈদে টিএমএসএস বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়, জনসাধারণের আকর্ষণ ক্যাবল কার

 

এ কে খান :

ঈদ পরবর্তী আনন্দ উপভোগ করার জন্য উত্তর জনপদ বগুড়ায় মানুষের অবসর বিনোদনের জন্য টিএমএসএস পরিচালিত মম-ইন বিনোদন জগতে নতুন সংযোন করা হয়েছে ক্যাবল কার। এটি টিএমএসএস বিনোদন জগতের সকল রাইডারের মধ্যে নতুন সংযোজন ও অন্যতম রাইড। ক্যাবল কার টিএমএসএস বিনোদন জগতের সবচেয়ে আকর্শনীয় ও উত্তর জনপদের উল্লেখযোগ্য বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

ঈদুল ফিতরের নামাজ ও পারিবারিক সময় কাটানোর পরবর্তী বিনোদনের খোঁজে বের হচ্ছেন বগুড়া জেলার নানা শ্রেণি পেশার হাজার মানুষগুলো। ঈদের পরের দিনগুলোতে বগুড়া জেলার বিভিন্ন পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে হাজার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্যনীয়। পরিবার-পরিজন, বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে এসব স্থানে ভিড় জমিয়েছেন হাজারো দর্শনার্থীরা। বগুড়া জেলার অন্যতম দর্শনীয় স্থান মহাস্থানগড়, টিএমএসএস'র আওতাধীন পরিচালিত টিএমএসএস'র বিনোদন জগতের মম-ইন ইকো পার্ক এন্ড রিসোর্ট, কালিতলা গ্রোয়েনবাঁধ ও বগুড়া গ্রীন রিসোর্টে সারাদিন দর্শনার্থীদের উপচে ঢল নামে। বিশেষ করে দেশের বিশিষ্ট সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও আধুনিক  টিএমএসএস'র প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর আওতাধীন পরিচালিত মম-ইন ইকো পার্ক উত্তরবঙ্গের প্রধান ও আকর্শনীয় বিনোদন কেন্দ্র। এবছর ঈদের দিন প্রথম ক্যাবল কার চালু হওয়ায় এটি দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ঈদ উপলক্ষে এখানে ডিজে শোসহ বিভিন্ন রাইডের ব্যবস্থাও রাখা হয়েছে। অপর দিকে ঐতিহাসিক মহাস্থানগড় ও সারিয়াকান্দি এলাকায় মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের চাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঈদের ছুটিতে বগুড়ার পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কোথাও ছবি তোলা, কোথাও আড্ডা কিংবা নিছক সময় কাটানো সব মিলিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। কর্মব্যস্ত জীবনের বাইরে ঈদের ছুটিতে স্বস্তি ও আনন্দ খুঁজে নিতে মানুষের এই ভিড়। সারিয়াকান্দির যমুনা নদী তীরবর্তী কালিতলা হার্ড পয়েন্ট ও নদীর ঘাট এলাকাতেও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। নৌকা ভ্রমণ, নদীর সৌন্দর্য উপভোগ, নাগরদোলা ও বিভিন্ন বিনোদন উপকরণ দর্শনার্থীদের আকৃষ্ট করছে। বগুড়া সদর উপজেলার বাসিন্দা জনৈক ব্যক্তি পরিবার নিয়ে ঘুরতে এসে জানান, ঈদের দীর্ঘ ছুটি কাজে লাগিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে যমুনা নদীতে নৌভ্রমণ করেছেন। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পেরে তারা আনন্দিত। এদিকে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরেও দর্শনার্থীদের ভিড় লক্ষ্যনীয়। এখানে প্রাচীন পুন্ড্রনগরের নিদর্শন ও শোকেসে প্রদর্শিত হচ্ছে। ঈদের ছুটিতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে জাদুঘরটি। টিএমএসএস বিনোদন জগতের মম-ইন পার্ক এন্ড রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে মম-ইন রিসোর্টে নতুন সংযোজন করা হয়েছে ক্যাবল কার। যেটি উত্তর জনপদসহ দেশের প্রথম ও প্রধান আকর্শনীয় রাইড। এ রাইডে প্রায় ৪০ মিনিটের রাউন্ড ট্রিপের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে একসঙ্গে চারজন করে দর্শনার্থী বসে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এ রাইড চালু করায় মানুষের বিনোদনের জন্য ব্যাপক জন সমাগম লক্ষ্যনীয়। এছাড়া শহরের খান্দার এলাকার ওয়ান্ডার ল্যান্ড, সাবগ্রাম ছাতিয়ানতলার গ্রীন রিসোর্ট, আদমদীঘির সান্তাহারের শখের পল্লী বিভিন্ন স্থানে ও যমুনা নদীর তীরজুড়ে গড়ে ওঠা অন্তত ২০টি অস্থায়ী বিনোদনকেন্দ্রেও মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সামগ্রিক ভাবে, ঈদের ছুটিতে বগুড়া জুড়ে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের এই উপচে পড়া ভিড় ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে। মম-ইন বিনোদন জগতে এ ঈদে ক্যাবল কার চালু হওয়ায় সাধারণ মানুষ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। 

এ সময় গুলোতে সারাদিন ব্যাপী নানা শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন চাকুরিজীবি ও তাদের পরিবার, পরিজন, এনজিও কর্মী, এলাকার হাজার হাজার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুণ

oneminutetv24@gmail.com

Editor

Dr. Mansur Alam

বৈশিষ্ট্যযুক্ত খবর

এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারির জন্মদিন পালন

  ওয়ান মিনিট ডেস্ক :  পাবনায় এপেক্স ক্লাব অব পদ্মার ২১তম ডিনার মিটিং এবং সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্সিয়ান ফারহানা আক্তারের জন্মদিন পালন করা ...

Contact Form

Name

Email *

Message *

Translate

Subscribe Us

Ad Space

Responsive Advertisement
One Minute TV

Header Ads Widget

Responsive Advertisement
↑