Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বড়াল রক্ষা আন্দোলন-এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন পাবনায়


ওয়ান মিনিট টিভি ডেস্ক: 

বাঁচাও নদী, বাঁচাও মানুষ"(save river save life) এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে নানা আয়োজন আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ উদযাপন করলো বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বড়াল রক্ষা আন্দোলন এবং বড়াল বিদ্যা নিকেতন। 

বড়াল নদীর উপর নির্মিত "চারঘাট এবং আটঘড়ীর সুইসগেট অপসারণ কর পূর্ণপ্রস্থ ব্রীজ নির্মাণ কর, বড়াল নদী খনন কর" দাবীতে শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রি, বিকাল ৩ টায় পাবনা জেলার চাটমোহর উপজেলার বড়াল বিদ্যা নিকেতন প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশ উত্তর আলোচনা সভায় সভাপতিত্ব  করেন বড়াল  বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক দিল আফরোজা  বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনল অ্যাডভোকেট আব্দুর রউফ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সভাপতি রকিবুর রহমান, চাটমোহর পলিটেকনিকের অধ্যক্ষ আব্দুর রহিম কালু, চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম।

অনুষ্ঠানে  মূল আলোচক ছিলেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব  এসএম মিজানুর রহমান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহরের বিভিন্ন পর্যায়ের নাী ও পরিবেশ কর্মী, বড়াল বিদ্যা নিকেতনের শিক্ষক-কর্মচারী, দুই শতাধিক শিক্ষার্থী, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট