Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

 


রাকিব হোসাইন, রানা সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে সাঁথিয়া পৌরসভার উদ্যোগে পৌর সদরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। এ সময় পৌরসভার সচিবসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট