Header Ads Widget

Responsive Advertisement

রংপুর আনসার-ভিডিপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


এ কে খান পিভিএম :

রংপুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মার্চ বিকেলে নগরীর মাহিগঞ্জস্থ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ উপমহাপরিচালকের কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার  উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজান মাসের সুমহান শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ পুনর্জাগরণের মাস। এই পবিত্র মাসের শিক্ষা বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে সমাজে ন্যায়, সাম্য ও মানবিকতা প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।" তিনি বাহিনীর সকল সদস্যকে দেশ ও জাতির সেবায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান। ইফতার মাহফিলে রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিটের কমান্ডারগণ, জেলা ও রেঞ্জ পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। 

দোয়া শেষে আমন্ত্রিত অতিথি ও বাহিনীর কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ ইফতারে অংশ গ্রহণ করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট