ওয়ান মিনিট টিভি ডেস্ক :
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে পাবনার চাটমোহরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (১৪ মার্চ) চাটমোহর উপজেলার ফৈলজানায় চিকনাই নদীর উপর নেংড়ী ঘাষিকোলা সংযোগ সেতুর উপর সকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পরবর্তী একটি র্যালী নেংড়ী বাজার গিয়ে শেষ করে একটি পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), চলনবিল রক্ষায় আমরা ও চিকনাই নদী রক্ষায় আমরা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চিকনাই নদী রক্ষায় আমরা এর আহবায়ক আলহাজ্ব আবদুল জব্বার মাষ্টার, চিকনাই নদী রক্ষায় আমরা এর সদস্য সচিব মো. খলিলুর রহমান এর সঞ্চালনায় কর্মসূচিতে দিবসের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।
এছাড়াও আলোচনায় অংশ নেন মো. ওয়াহেদ আলী, মো. সাইফুল ইসলাম, মো. মোসলেম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা চিকনাই নদীর মুখে ফরিদপুর উপজেলার ডেমড়া স্লুইসগেট অপসারণ করে চিকনাই নদী প্রবাহমান করার দাবি জানান পাশাপাশি নদী পাড়ের বিভিন্ন স্থানে গড়ে উঠা মুরগী ও গরুর খামারের বর্জ্য নদীতে ফেলে নদী দুষণ বন্ধ করতে প্রশাসনের উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানান।
0 Comments