Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়া পুণ্ডুরিয়ায় 'বাগচী ফাউন্ডেশনে'র শুভ উদ্বোধন হলো

 

রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : 

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হোসেন আলী বাগচীর জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পুণ্ডুরিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাগচী ফাউন্ডেশন’। 

বুধবার (২৫ মার্চ) সকালে পুন্ডুরিয়া বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। শিল্পপতি আলহাজ্ব আব্দুল ওয়াহাব আলী 'বাগচী ফাউন্ডেশনে'র কার্যালয় ও বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াত হোসেন আলী বাগচীর মানবিক কাজ ও সমাজসেবার নানা দিক তুলে ধরেন এবং তার আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল ওয়াহাব আলী বাগচী পুন্ডুরিয়া গ্রামে একটি আধুনিক কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, “মরহুম হোসেন আলী বাগচী সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তার সেই স্মৃতিকে অম্লান রাখতে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে আমরা একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হয়।”

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, শিক্ষা খাতের উন্নয়নের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দরিদ্র ধর্মপ্রাণ মুসলমানদের হজ্বে পাঠানোর ব্যবস্থা, বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা।

তারা আরও জানান, বাগচী ফাউন্ডেশন ভবিষ্যতে এলাকায় দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেবে।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট