Header Ads Widget

Responsive Advertisement

পাবনার সাঁথিয়ায় মহান স্বাধীনতা দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

 

ফারুক হোসেন, সাঁথিয়া, পাবনা : 

পাবনার সাঁথিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ ও বিএনপির বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ সকাল ৮ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ স্মৃতি স্তম্ভে। 

পরে সকাল ৯ টায় সাঁথিয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে, অভিবাদন গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৬৮ পাবনা-১ বিএনপি মনোনীত প্রতিনিধি  ভিপি শামসুর রহমান ও সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। 

এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুপুরে  সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৬৮ পাবনা-১ বিএনপি মনোনীত প্রতিনিধি  ভিপি শামসুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট