Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় মহীয়সী পাঠচক্রের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

পাবনায় কবি ও কবিতার সংগঠন "মহীয়সী সাহিত্য পাঠচক্র" এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস-২০২৬ উপলক্ষে নিবেদিত কবিতাপাঠ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ) বিকাল ৫টায় পাবনা শহরের আব্দুল হামিদ কমপ্লেক্সের ২য় তলায় মেমোরিয়াল ক্লাব বুকস লাইব্রেরিতে এই অনুষ্ঠান হয়।

সংগঠনের সভাপতি রেহানা সুলতানা শিল্পী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা প্রখয়াত কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। তিনি একাত্তরের রণাঙ্গনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি। বিশ্বের বিখ্যাত বিখ্যাত যুদ্ধ এমনকি বিপ্লব সংগঠনে, জাতীয়তাবধো জাগরণে কবি-সাহিত্যিক দার্শনিকদের অবদান রয়েছে তেমনি বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধেও কবি-সাহিত্যিকগণের ভূমিকা ছিল অতুলনীয়। আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও স্বাধীনতার কবিতা পাঠে অংশ নেন,  কবি ও গবেষক ড. মোহাম্মদ আব্দুর রউফ, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, কবি ও নদী গবেষক  ড. মো. মনছুর আলম, কবি ও অধ্যক্ষ আব্দুদ দাইয়ান  সরকার, উত্তরণ পাবনার সভাপতি কবি ও গীতিকার  আলমগীর কবির হৃদয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী আকবর মিঞা রাজু, কবি ও ছড়াকার দেওয়ান বাদল,  শিশু সাহিত্যিক নুরুল ইসলাম বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল আলম ফারুক, কবি ও বাচিকশিল্পী মনজুরুল ইসলাম,  কবি মরিয়ম বেলারুশী, কাব্যশ্রী লেখক চক্রর  সভাপতি ডিএএস সোহাগ,  সাংগঠনিক সম্পাদক কবি  ফারহানা আক্তার, কবি অধ্যাপক মোহাম্মদ আলী, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, কবি ও সঙ্গীতশিল্পী শামীমা সীমা, উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর ইসলাম সিদ্দিক, যুগ্ম সম্পাদক রুদ্র বিশ্বাস, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম হেলাল, সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য-দেলোয়ার হোসেন দিলু প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশু কবি, বাচিক শিল্পী, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কিছু সাংবাদিক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সহ-সভাপতি কবি ও  গল্পকার কথা হাসনাত।

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র সাধারণ সম্পাদক কবি কথাশিল্পী যাযাবর জিয়া।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ড. মনছুর আলম এবং একাত্তরের রণাঙ্গনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট