Header Ads Widget

Responsive Advertisement

'পাবনাস্থ সাঁথিয়া সমিতি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

সমাজকল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন 'পাবনাস্থ সাঁথিয়া সমিতি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টায় পাবনা শহরস্থ কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের ২য় তলায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাবনাস্থ সাঁথিয়া সমিতি'র সভাপতি কৃষিবিদ মোস্তফা জামাল শামীমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ড. মো. শফিকুল ইসলাম, পরিচালক (অব.), বাংলাদেশ মসলা গবেষণা ইন্সটিটিউট, বগুড়া; ড. আরিফুল ইসলাম, সিনিয়র সাইন্টিফিক অফিসার, পাবনা; সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ও পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক একেএম ফিরোজ হোসেন, সহ সভাপতি আব্দুল বাসেদ, যগ্ম সাধারণ সম্পাদক ড. মো. মনছুর আলম, সাংগঠনিক সম্পাদক ও এমএস গ্রুপের এমডি মাহবুবুল আলম ফারুক প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা সরকারি মহিলা কলেজর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ, পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, ইলেক্ট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মীর মো. আবু জাফর,  পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক মো. জিয়া উদ্দিন, জোড়গাছা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফি কামাল, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ প্রমুখ। 

সংগঠনে নেতৃবৃন্দের মধ্যে শামসুল হুদা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, আমিরুল ইসলাম,  ইয়াকুব আলী,  মো. রফিকুল ইসলাম, এ্যাড. আজমত আলী, আরিফুর রহমান, মো. আব্দুস সালাম, মো. শহিদুল ইসলাম, মো. আমিন উদ্দিন, আব্দুদ দাইয়ান, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারে কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক রাব্বি ইসলামসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. তালেবুর রহমান।

রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মো. মমতেহান জান্নাত প্রিন্স।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট