খালেদ আহমেদ, পাবনা :
সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন যার, নিবন্ধন নং ১১৮১/২৫ পাবনা "দালিফ ফাউন্ডেশন"- এর উদ্দ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার গ্রহণ করে সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছেবুধবার ১১ মার্চ বিকাল থেকে পাবনা শহরের হামিদ রোডের পাশে গোপালপুর বকুলের গলিতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই নানামুখী স্বেচ্ছাসেবামুলক কাজ করে আসছে এই সংগঠন। বয়ঃসন্ধি পরবর্তীতে ৯ম,১০ম, একদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সমস্যাগুলো সাইকিয়াট্রিস্ট এর উপস্থিতিতে কাউন্সিলিং করা,গাছ লাগানো, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, খাদ্য বিতরণ,গরম মৌসুমে সরবত বিতরণের মধ্য দিয়ে জলপান কার্যক্রম ইত্যাদি।
ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন এর প্রয়াত ছেলে "ফাইয়াজ মুনতাসীর দালিফ" ছিলো স্বাপ্নিক মানুষ। সে স্বপ্ন দেখতো অসহায়ের পাশে দারাবার, সেবামূলক কাজ করার বা মানবতার। তার স্বপ্নকে বাস্ববে রূপ দিতে পাবনায় গরে উঠেছে তার নামে "দালিফ ফাউন্ডেশন"।
সংগঠন ও অনুষ্ঠানের সভাপতি ফরিদুল ইসলাম খোকন বলেন চার বছর আগে ২০২২ সালের ১১ মার্চ দালিফের স্বপ্ন বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করেছি।সংগঠনের কার্য নির্বাহী সদস্য ও রুপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার সভপতি দেওয়ান মাযহার মুন্নু'র সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার রায়হানুল হাবিব, সাংগঠনিক সম্পাদক আলমগীর সম্রাট, কোষাধ্যক্ষ ফজলে রাব্বি ফারুক, দালিফের দুইজন সহপাঠী শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম রওনক ও তানভীর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক সাকিল হোসেন পায়েল, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম লোটন, শামীম রায়হান চন্দন প্রমুখ।
উল্লেখ্য, রোজায় মাসব্যাপী পাবনা ঘোড়াস্ট্যান্ড সাংস্কৃতিক চত্তরে সংগঠনের সৌজন্যে ২০২৪ সালে শুরু হওয়া শহরের বাইরে থেকে ঈদের কেনাকাটার জন্য আসা ৩০ থেকে ৪০ জন পথচারীকে ইফতার করানো কর্যক্রম প্রতিবছরের ন্যায় এবছরও অব্যাহত রয়েছে।
আলোচনা শেষে শানে রসুল, মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন।
0 Comments