রাকিব হোসাইন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মাদ আসলাম উদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মেহেদি হাসান।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা কামাল মানিক মাস্টার। বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি এবং ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর ছাত্রশিবিরের সভাপতি খুবাইব আহমেদ, কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আঃ মজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য।
0 Comments